সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত। 
Title :

গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি করতে গিয়ে বিদেশি চাকুসহ আটক ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:||

স্থানীয় জনতার হাতে আটক যুবক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, পুলিশের কাছে সোপর্দ।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আনন্দবাজার সংলগ্ন সারি নদীতে বালুবাহী ভলগেট আটকিয়ে চাঁদাবাজির সময় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আটক যুবকের নাম শাহাদত হোসেন (৩২)। তিনি পূর্ব জাফলং ইউনিয়নের মুসলিম গ্রামের মৃত রকমান খাঁর ছেলে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সময় ধরে শাহাদত হোসেনসহ একটি সংঘবদ্ধ চক্র নদীপথে বালুবাহী ভলগেট আটকিয়ে ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা আদায় করে আসছিল। ওইদিনও বাওন হাওড় এলাকা থেকে নিলামকৃত বালু নিয়ে ফেরার পথে দুটি ভলগেটকে লক্ষ্য করে তারা হামলা চালায় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে সংঘবদ্ধ চক্র ভলগেট আটকে রাখে। পরে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় বিদেশি চাকুসহ শাহাদত হোসেনকে স্থানীয়রা আটক করতে সক্ষম হয়। অন্যরা নৌকা যোগে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী ব্যবসায়ী মো. আবকর হোসেন বাদী হয়ে শাহাদত হোসেনসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং আটক শাহাদতকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

গোয়াইনঘাট থানার ওসি মো. তারিকুল ইসলাম তালুকদার জানান, আটক শাহাদত হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। জনতার সহায়তায় তাকে আটক করতে পারায় এলাকাবাসীকে ধন্যবাদ জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews