
শামীম আহমদ, জেলা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজারে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমদ
বলেন-দেশ আজ এক গভীর সংকটকাল অতিক্রম করছে। গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার আজ হরণ করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা জনগণের শক্তিকে সঙ্গে নিয়ে অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু বিএনপি নয়, পুরো জাতির মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।
তিনি আরও বলেন, সিলেট-৪ আসনের প্রতিটি ইউনিয়ন ও গ্রামে বিএনপির নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। জনসম্পৃক্ত আন্দোলনের মাধ্যমেই অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
সভায় ৩১ দফা রূপরেখাকে যুগোপযোগী আখ্যা দিয়ে বলেন, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এক ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।
তিনি আরও বলেন আমি আপনাদের এ এলাকার ই সন্তান, এই এলাকার মানুষ বিএনপি প্রেমিক, বিগত দিনে আন্দোলন সংগ্রামে এই অঞ্চলের তার সাহসিকতার পরিচয় দিয়েছে, জুলাই আন্দোলনের বীর সেনানী জুলাই যুদ্ধা আব্দুল মতিন এর সুস্থতা কামনা করছি, তোয়াকুল ইউনিয়ন গোয়াইনঘাটের একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন, এই ইউনিয়নের মানুষ দেশের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত সভায় তোয়াকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উমর আলীর সভাপতিত্বে তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযুদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিস আলী, মহানগর কৃষকদের সাধারণ সম্পাদক সুলেমান আহমদ সিদ্দিকী, জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইলিয়াস আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির নেতা লোকমান উদ্দিন, নন্দীরগাঁও ইউনিয়ন সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী,সহ সভাপতি আশরাফ হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, জেলা যুবদলের সদস্য খলিলুর রহমান, ডৌবাড়ি ইউনিয়ন সেচ্ছাসেবদলের আহব্বায়ক মিনহাজ শামছি, ফতেহপুর ইউনিয়ন সেচ্ছাসেবদলের আহব্বায়ক ইমাম ফেরদৌস ডালিম, উপজেলা সেচ্ছাসেবদলের সদস্য কামাল উদ্দিন,যুবদল নেতা মোস্তাফিজুর রহমান এমাদ, নন্দীরগাঁও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আকদ্দছ আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন বাবলু, যুবদল নেতা মাহবুব আলম, , তোয়াকুল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, গোয়াইনঘাট কলেজ ছাত্র দলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।