সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত। 
Title :

হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাহীন অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

মীর দুলাল।।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা না পেয়ে মো. আব্দুল মজিদ (৫৫) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতের পরিবারের সদস্যদের
অভিযোগ মৃত্যুর সঙ্গে লড়াই করলেও দায়িত্বে থাকা কোনো চিকিৎসক বা নার্স তাঁর কাছে এগিয়ে আসেননি।

মৃত্যুর পরও প্রায় এক ঘণ্টা পর্যন্ত হাসপাতালের কেউ উপস্থিত হননি।

সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ব্যবসায়ী মজিদ।

পরে তাঁকে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়।
পরিবারের ভাষ্য, প্রায় ৪০ মিনিট পর একটি অক্সিজেন সিলিন্ডার আনা হয়, কিন্তু সেটিতে গ্যাস ছিল না। পরে সেটি পরিবর্তন করতে করতেই দীর্ঘ সময় পার হয়ে যায়।

ততক্ষণে ব্যবসায়ী মজিদ চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মো. আব্দুল মজিদ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের মরহুম আবু মিয়ার পুত্র।

মজিদের ভাই আব্দুল রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন “আমরা বারবার সাহায্য চেয়েছি। ডাক্তার ডাকলাম, নার্স ডাকলাম কেউ আসেনি। সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে এনেছিলাম, এখন রাত ৯টা দুই ঘণ্টা হয়ে গেছে, তবুও কোনো ডাক্তার আসেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোগীর মৃত্যুর প্রায় এক ঘণ্টা পর একজন নার্স এসে তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কথা বলতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ককে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews