শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

গোয়াইনঘাটে মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে পরামর্শ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধ:।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের সতি, জাতুগ্রাম ও শনীরগ্রাম—এই তিন গ্রামের উদ্যোগে মাদক, ইয়াবা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সতি গ্রামের তরুণ সমাজসেবক কামরুল ইসলামের উদ্যোগে আয়োজিত এই সভাটি অনুষ্ঠিত হয় গত ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৮টার দিকে জাতুগ্রাম এসডিএফ অফিস প্রাঙ্গণে।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় মুরুব্বী সফর আলী, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামরুল ইসলাম। এতে তিন গ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজপ্রেমী মানুষ, শিক্ষক, তরুণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক ও দুর্নীতি সমাজের অগ্রগতির প্রধান অন্তরায়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হলে পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে। সমাজে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধের চর্চা বৃদ্ধি ছাড়া একটি সুষ্ঠু ও আদর্শ সমাজ গঠন সম্ভব নয় বলে তারা অভিমত ব্যক্ত করেন।

সভায় প্রধান উদ্যোগতা কামরুল ইসলাম বলেন,
মাদক ও দুর্নীতি সমাজের উন্নয়নকে স্তব্ধ করে দেয়। তরুণ প্রজন্ম যদি মাদকের ছোবলে আক্রান্ত হয়, তবে আমাদের ভবিষ্যৎ ধ্বংসের মুখে পড়বে। তাই আজ আমাদের সবাইকে প্রতিজ্ঞা করতে হবে—আমরা কেউ মাদকের সঙ্গে জড়াবো না, কাউকেও জড়াতে দেবো না। সমাজের প্রতিটি স্তরে নৈতিকতা, সততা ও মানবিকতার চর্চার মাধ্যমে একটি পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, এই উদ্যোগ এক দিনের নয়, এটি হবে একটি ধারাবাহিক সামাজিক আন্দোলন। গ্রামের প্রতিটি পরিবার ও তরুণকে সচেতন করার জন্য আমরা নিয়মিত সভা, প্রচারণা এবং সামাজিক কর্মসূচি চালিয়ে যাবো।

সভা শেষে উপস্থিত সবাই মাদক, ইয়াবা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, নৈতিক ও সুন্দর সমাজ গড়ার শপথ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews