বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

পাংশা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল হক’কে পাংশা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে পাংশা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানায়।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোঃ রিফাতুল হক’কে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিবের দ্বায়িত্ব পালন করেন। তিনি ৩৭ তম বিসিএস এ’ সুপারিশ প্রাপ্ত হয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। তিনি পাবনার সাথিয়া উপজেলায় সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ছিলেন।

পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম,যুগ্ন সাধারণ সম্পাদক অতুল সরকার, অর্থ সম্পাদক আব্দুস সোবহান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সদস্য মোঃ তুহিন মন্ডল, মোঃ খাইরুল ইসলাম, মানিক হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল হক বলেন, বিগত দিনে আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব থাকায় সাংবাদিকতা সম্পর্কে আমার মোটামুটি ধারনা রয়েছে। আমি পাংশার সাংবাদিক সমাজ’কে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশ গ্রহণের সুযোগ সৃষ্টির চেষ্টা করব। তিনি আরও বলেন, আমি পাংশা উপজেলার মানুষের সেবার জন্য এসেছি। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই। আপনারা সমাজের দর্পণ হিসেবে আমাকে সহযোগিতা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews