1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার।

আজমিরীগঞ্জে আধিপত্যকে বিস্তার করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামে আধিপত্যকে কেন্দ্র করে উত্তেজনা, হামলা, ভাঙচুর ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ৯ ডিসেম্বর সকাল সাড়ে ৮ ঘটিকায় প্রায় তিন ঘণ্টা স্থায়ী সংঘর্ষে দুই পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হন।

সংঘর্ষ চলাকালে হান্নান মিয়ার পক্ষের রাসেল মিয়া (৪৫) নিহত হন।

পরে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, কিশোরগঞ্জের ইটনা–মিঠামইন আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধ চলছিল।

ওই আসনে অ্যাডভোকেট ফজলুর রহমান মনোনয়ন পাওয়ার পর তাঁর সমর্থক কাকাইলছেও গ্রামের হান্নান মিয়া ফেসবুকে সক্রিয় প্রচারণা চালিয়ে আসছিলেন।

অন্যদিকে একই আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিসি ও বিএনপি নেতা রহিম মোল্লার সমর্থকদের সঙ্গে তার অনুসারীদের বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।

গতকাল বিকেলে হান্নান মিয়া সওদাগর পরিবারের মৃত এক সদস্যকে নিয়ে আক্রমণাত্মক ও অবমাননাকর স্ট্যাটাস দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়।

বিষয়টি জানতে চাইতে গেলে হান্নান মিয়া এবং আল কোরআন সওদাগরের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

পরে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় হান্নান মিয়ার অনুসারীরা আল কোরআন সওদাগরের দোকানে হামলা চালিয়ে ফ্রিজ, সাইকেল, মোবাইল ফোন, আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী ভাঙচুর ও লুটপাট করে।

একই সময়ে কুহিন সওদাগরের দোকানেও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে বাবুল মিয়া দাবি করেন, সওদাগর পরিবারের লোকজনই আগে তাদের ফার্নিচারের দোকানে হামলা চালিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

সংঘর্ষের খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার তদন্ত ওসি বিশ্বজিৎ পাল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মোতায়েন করেন। পরে সেনাবাহিনীও ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকাজুড়ে উত্তেজনা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট