বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ব্যাংকের ৪টি স্বাক্ষরিত ১৪ লক্ষ টাকার চেক এবং ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ২৫ লক্ষ টাকার মালামল চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
গত সোমবার দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে সিটি ব্যাংক এজেন্ট, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট, নাদিরা ইলেক্ট্রনিক্স ও মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজে এই চুরির ঘটনা ঘটে।
সিটি ব্যাংকের এজেন্ট সঞ্জিত হালদার বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাঁচ লক্ষাধিক টাকার মোবাইল কার্ড এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজ চুরি হয়ে গেছে।
ফারিয়া এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম বলেন, আমার দোকানে থাকা ১৪ লক্ষ টাকার স্বাক্ষরিত ব্যাংকের চেকসহ নগদ অর্থ নিয়ে যায়।
ওয়াবদারহাট বাজারে দায়িত্বে থাকা নৈশ প্রহরী সমর আলী বলেন, গভীর রাতে এই বাজারে একটা পিকআপ এসেছিল। পিকআপ আসার পরে পিকাপে থাকা লোকজন পিকআপটির চাকা মেরামত করতেছিল। আমি ভাবছিলাম পিকআপটি নষ্ট হয়েগেছে। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম। এরপর কি হয়েছে আমি বলতে পারবো না।
ওয়াবদারহাট বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মহিন বলেন, আমাদের বাজারে নৈশপ্রহরী থাকা সত্ত্বেও চুরির ঘটনাটি আমাদের ভাবিয়ে তুলেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আসা করি প্রশাসন তদন্ত করে অতি দ্রুত প্রকৃত চোরদের আইনের আওতায় আনবে।
কোটালীপাড়া থানার এসআই মো: মামুন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। ঘটনাটি শুনে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews