বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

হবিগঞ্জে এসপির সাথে গির্জা প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৫ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আসন্ন শুভ বড়দিন-শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে  জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার ইয়াছমিন বলেন, আসন্ন শুভ বড়দিন-যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশ সার্বিক ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করবে। সকল ধর্মাবলম্বীর উৎসব যেন নির্বিঘ্নে পালিত হয়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। সভায় পুলিশ সুপার ও জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিগণের মধ্যে বড়দিন উপলক্ষ্যে গির্জা ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পারস্পরিক সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় হবিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews