বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

পাংশায় জবাই করে হত্যা মামলায় ১০জনের যাবজ্জীবন।

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছাত্তার মৃধা নামে এক কৃষককে গলা কেটে হত্যার দায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা ও ৩জনকে বেকসুর খালাসের আদেশ দিয়েছে আদালত।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার সাহা এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলো, সাঈদ মৃধা, মনিরুল শেখ, আশরাফুল শেখ, আশরাফ শেখ, আছাদ শেখ, ফিলু মৃধা, তোফাজ্জেল ওরফে তোফা, মাহাতাব শেখ। বেকসুর খালাস পেয়েছে শেফালী খাতুন, ছনেতা খাতুন, হালিমা খাতুন। রায়ের সময় ঠান্ডু ও মিরাজ মৃধা পলাতক ছিল।

মামলা সুত্রে জানাগেছে, ২০১৮ সালের ১৬ জুন সকাল ৭ টায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জাগির মালঞ্চি গ্রামের আঃ ছাত্তার মৃধা সহ পরিবারের সদস্যদের উপর হামলা করে।

এ ঘটনায় আঃ ছাত্তার মৃধাকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী রাশিদা পারভীন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ৪-৫জনকে আসামী করে মামলা দায়ের করে।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ আব্দুর রাজ্জাক (২) বলেন, মামলার স্বাক্ষ্য প্রমান শেষে রায়ে ১০জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও ৩জনকে খালাস প্রদান করেছে। রায়ের সময় ২জন আসামী পলাতক ছিল। রায়ে আমরা সন্তুষ্ঠ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews