শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

রাতের অন্ধকারেও নজরদারি: স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও’র হঠাৎ পরিদর্শন!

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধ:।

গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
শুক্রবার গভীর রাত ১১টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড হঠাৎ পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজ-খবর নেন।

পরিদর্শনকালে ইউএনও হাসপাতালের একাধিক সমস্যা চিহ্নিত করেন এবং এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। তিনি রোগীদের জন্য পরিচ্ছন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করার তাগিদও দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু কর্তৃপক্ষের একার দায়িত্ব নয়; আমাদের সবাইকে সচেতন হতে হবে, তিনি আরও বলেন, এখানে ডাক্তার ও নার্সের সংকট রয়েছে, ডাক্তার সংকট নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি শীঘ্রই এ সংকট দূর হবে।

ইউএনও’র আকস্মিক এই পরিদর্শনে রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তির পাশাপাশি উন্নত সেবা প্রত্যাশার নতুন আশা দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews