বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

বাগেরহাটে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন দোয়া মাহফিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় বাগেরহাটের কচুয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে কচুয়া ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের সভাপতিত্বে এ দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন মুফতি সরদার মোঃ ইমরান হোসেন।

দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম জগলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাদিয়ুজ্জামান হিরু, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন প্রমুখ।

ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় জেল খানায় রেখে বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে অসুস্থ্য করেছে বলে দাবি করেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে পুরাতন জেল খানার জরাজীর্ণ হাসপাতালে রাখা হয়েছে। সেখানে রেখে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। যার কারণে তিনি অসুস্থ্য হয়ে পড়েছেন। আমরা তার সুস্থ্যতা কামনা করছি। দোয়াকরি গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যে এই বাংলা মাটিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাসি দেখে যেতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews