বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

ফটিকছড়িতে ৩ অদম্য নারী পেলেন সম্মাননা-

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে

এম এ আকবর বিশেষ প্রতিনিধি
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে ফটিকছড়ি উপজেলায় মানববন্ধন, অদম্য নারী পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ বছর উপজেলায় তিন ক্যাটাগরিতে ৩জন নারী পেয়েছেন অদম্য পুরস্কার।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ছফি উল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহিদ ভূঁয়া,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা,বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক,সৈয়দ মুহাম্মদ ইউসুফ,এড.আহমদ কবির করিম, ফটিকছড়ি থানার উপ-পরিচালক সুৃমন ও ভূজপুর থানার উপ-পরিদর্শক বজলুর রহিম প্রমূখ।
পল্লবী খাস্তগীরের সঞ্চালনায় সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন-শিক্ষিকা জোহরা খানম,নাছিমা বেগম ও উপজেলা মহিলা বিষয়ক অফিস সহকারী নিজাম উদ্দিন ভুঁইয়া।
আলোচনা সভা শেষে সফল অদম্য জননী হিসেবে সৈয়দা কুলসুমা আকতার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জোহরা খানম, সমাজ উন্নয়নে নাসিমা খানমকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews