বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

তানোরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬২ বার পড়া হয়েছে

মো রাজু আহমেদ (রাজশাহী)
জেলাপ্রতিনিধিঃ

রাজশাহীর তানোর উপজেলার চান্দুরিয়া ইউনিয়নে দেওতলা মিতালী সংঘের আয়োজনে ২দিন ব্যাপী ড.আসাদুজ্জামান ম্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫ টায় চান্দুড়িযা ডা.আবুবকর স্কুল এ্যান্ড কলেজ মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।

তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজনউদ্দীনের সভাপতিত্বে এতে ১ম দিনে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-১ আসনে বিএনপি মনোনীতি সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল অব.শরিফ উদ্দীন বলেন, “লেখাপড়ার পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় অংশ নেওয়া অত্যন্ত প্রয়োজন। খেলাধুলা মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে এবং শারীরিক-মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যতক্ষণ তারা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকবে, ততক্ষণ তারা মাদক ও অপরাধমূলক কর্মকা- থেকে দূরে থাকতে পারবে।”

টুর্নামেন্টে তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাফুজুর রহমান রিমন অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আপনাদের সন্তানরা। তারা কোথায় যায়, কার সঙ্গে মিশে- এসব বিষয়ে আপনাদের খোঁজখবর রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা.মিজানুর, ইয়াকুব আলী সভাপতি ৩নং ওয়ার্ড বিএনপি, সাবেক মেম্বার করিম সরকার, তাহাসান আলী মেম্বার, ইয়াকুব আলী, দেওতলা ক্লাবের সভাপতি শাফিউল ইসলাম সহ অনেকে।

ফাইনাল খেলায় চারবন্ধু একাদশ ও মিয়াপাড়া সেভেন স্টার মধ্যে মিয়াপাড়া সেভেনস্টার এক শূন্য গোলে জয়লাভ করে (প্রাইজমানি-৩৪হাজার টাকা)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews