1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন।  সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত।

শায়েস্তাগঞ্জে পুলিশের পোষাক পড়ে পিকআপসহ ৭টি গরু ছিনতাই।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সুরাবই-পুরাসুন্দা সড়কের মধ্যবর্তীস্থান থেকে রাতের বেলা পিকআপসহ ৭টি ষাড় গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর দিনগত রাত ১০টার দিকে এঘটনাটি ঘটেছে।

এঘটনায় গরু ব্যবসায়ী দুলাল মিয়া বাদী হয়েছে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

গরু ব্যবসায়ী চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের হিরণ মিয়া জানান- তার সাথে গরু ব্যবসায়ী সুদিয়াখলা গ্রামের ছোরাব আলী ও মামলার বাদী দুলাল মিয়া।

তারা তিন জন ব্যবসায়ী বৃহস্পতিবার নরসিংদী জেলার বেলাবো থানাধীন পুরাদিয়া গরু বাজার থেকে ৭টি ষাড় গরু ৭ লক্ষ ৪৪ হাজার টাকায় ক্রয় করে পিকআপ দিয়ে বাড়ী ফিরছিলেন।

শনিবার মেলাবাজারে বিক্রির উদ্দেশ্য যাত্রা করলে পথিমধ্যে শায়েস্তাগঞ্জ থানার উল্লেখি স্থানে পৌছামাত্রই ১০-১২ জন লোক তাদের সাথে ৩-৪ জন লোক পুলিশের পোষাক পরিহিত টচলাইটে সিগনাল দিয়ে গরু বহনকৃত পিকআপটি দাড় করান।

সঙ্গে সঙ্গে আমরা তিন ব্যবসায়ীকে পিকআপ থেকে নামিয়ে একটি কালো রঙের হাইয়েস গাড়ীতে তুলে গামছা দিয়ে চোখ হাত বেধে ঢাকার পথে রওয়ানা দেয়।

বিশ্বরোডের কাছে কুট্টাপাড়ায় আমরা ৩ জনকে বেঁধে হাওরে ফেলে গরুর পিকআপটি নিয়ে যায়।

রাতের আধারে আমরা চিৎকার করলে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে।

পরে বাড়ী থেকে আমার আত্মীয়স্বজনরা আমাদের নিয়ে আসে। শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট