বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। সিলেট হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড চালু হয়। নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ,কিশোরের বুকে ছুরিকাঘাত। গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার। গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত, গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি
Title :

জামায়াতের সঙ্গে জোটে যাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সামান্তা শারমিন।

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে

মীর দুলাল।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

সামান্তা শারমিন বলেন, ‘ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। রোববার (২৮ ডিসেম্বর) এই জোটের ঘোষণা করা হবে।’

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ দলটির শীর্ষস্থানীয় নেতারা। জামায়াতের সঙ্গে জোট করাকে কেন্দ্র করে ইতোমধ্যে পদত্যাগ করেছেন এনসিপি নেত্রী তাসনিম জারা। আরও অন্তত ৫ থেকে ১০ জন পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, এনসিপির জ্যেষ্ঠ সদস্য সচিব নাহিদ সারোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুমসহ আরও কয়েকজন পদত্যাগ করতে পারেন।

আগামীকাল রবিবার জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতা হলে তারা পদত্যাগের ঘোষণা দিতে পারেন।

, ‘জামায়াতের সঙ্গে জোট করা নিয়ে দলের মধ্যে কিছুটা বিভেদ দেখা দিয়েছে। এই বিভেদ দূর করতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। কে পদত্যাগ করবে আর কে করবে না এটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।’

এনসিপি সূত্রে জানা গেছে, জামায়াতের সঙ্গে আসন সমঝোতা বা নির্বাচনী জোট গঠনের এই চূড়ান্ত মুহূর্তে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলটির নারী নেত্রীরা। গত বৃহস্পতিবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় নির্বাচনী জোটের সিদ্ধান্ত নিতে বৈঠক হয়। সেই বৈঠকে নারী নেত্রীরা সাফ জানিয়ে দিয়েছেন, জামায়াতের সঙ্গে জোট হলে তারা (নারী নেত্রীরা) প্রয়োজনে একসঙ্গে দল থেকে পদত্যাগ করবেন। সেই কারণে এনসিপি বা আহ্বায়ক নাহিদ ইসলাম সিদ্ধান্ত নিতে পারছেন না।

এছাড়াও, হাসিনা বিরোধী আন্দোলন বা অভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও মাহফুজ আলমও চান না জামায়াতের সঙ্গে জোট গঠন করুক এনসিপি। কারণ নারীরা জোটবদ্ধ হয়ে ভেটো দিচ্ছেন। তাই জামায়াতের সঙ্গে জোট গঠনকে কেন্দ্র করে নির্বাচনের আগ মুহূর্তে কোনো ভুল সিদ্ধান্ত নিলে ‘জুলাই আন্দোলনের মূল শক্তি’ এনসিপির জন্য হিতে বিপরীত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews