1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ী-২ আসনে মনোনয়ন জমা দিলেন ১৩ প্রার্থী।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মোঃ হারুন অর রশীদ।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটাইনিং অফিসার মো: রিফাতুল হক এর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর হারুন অর রশীদ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী-২ (সংসদীয় আসন–২১০) আসনে তার মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে অশেষ শুকরিয়া আদায় করেন।

একই সঙ্গে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।এসময় তিনি সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

হারুন অর র‌শিদ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া গ্রামের প্রয়াত ম‌তিউর রহমানের সুযোগ্য সন্তান। তিনি রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন সক্রিয় সদস্য এবং এর আগে টানা দুই মেয়াদে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। শিক্ষাজীবনে হারুন অর র‌শিদ ঢাকার প্রাইম ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) ডিগ্রি অর্জন করেন।

উল্লেখ্য,রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত মোঃ হারুন অর রশীদ ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ হারুন অর রশিদ মাষ্টার, গণ-অধিকার পরিষদ মনোনীত জাহিদ শেখ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত জামিল হিযাজী, জাতীয় পার্টি মনোনীত মোঃ শফিউল আজম খান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত মোঃ আব্দুল মালেক মন্ডল, বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত কাজী মিনহাজুল আলম, মোঃ কুতুব উদ্দিন, বাংলাদেশ ইসলামী আন্দোলন মোহাঃ আব্দুল মালেক, স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিএনপি নেতা মুজাহিদুল আলম, সাবেক এমপি নাসিরুল হক সাবু, সোহেল মোল্যা মনোনয়নপত্র দাখিল করেছেন।

অতুল সরকার ২৯/১২/২৫ ০১৭১১০৫০৯৩৭

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট