বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা প্রদান।

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে

মীর দুলাল।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যদিও জেলার চার আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোট ৩৬ জন সম্ভাব্য প্রার্থী, শেষ দিনে এসে ২৯ জন প্রার্থী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন জমাদানের শেষ দিনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

হবিগঞ্জ-৩ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপির প্রার্থী জি কে গউছ, জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী মহসিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিব উদ্দিন আহমেদ সোহেল, গণঅধিকার পরিষদের চৌধুরী আশরাফুল বারী নোমান, জাতীয় পার্টির আব্দুল মোমিন চৌধুরী বুলবুল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. শাহিনুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম সরওয়ার।

হবিগঞ্জ-২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। তারা হলেন বিএনপির প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, খেলাফত মজলিশের কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় পার্টির আব্দুল মোক্তাদির চৌধুরী অপু, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমদ রুপক, বাংলাদেশ খেলাফত মজলিশের মাওলানা নোমান আহমদ ছাদিক এবং বাসদের লোকমান আহমেদ তালুকদার।

হবিগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। তারা হলেন বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া, স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী শেখ সুজাত মিয়া, বাংলাদেশ জাসদের কাজী তোফায়েল আহমদ, খেলাফত মজলিশের সিরাজুল ইসলাম মীরপুরী, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ বদরুর রেজা এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহজাহান আলী।

হবিগঞ্জ-৪ আসনে সর্বাধিক ১০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন বিএনপির এস এম ফয়সল, খেলাফত মজলিশের ড. আহমেদ আব্দুল কাদের বাচ্চু, আমার বাংলাদেশ পার্টির মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. গিয়াস উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী ও সালেহ আহমদ সাজন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মুহাম্মদ রেজাউল মোস্তফা,.. …

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews